বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুল পড়ুয়া প্রেমিক যুগল উধাও হয়েছে। প্রেমিক যুগল উধাও নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রীর একই স্কুলের ১০ শ্রেণির ছাত্রের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়ে ওই প্রেমিক যুগল। এরই এক পর্যায় শনিবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ওই প্রেমিক যুগল বিয়ের উদ্দেশ্যে উধাও হয়। এ ব্যাপারে সোমবার দুপুরের দিকে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যানের বাড়িতে এক বৈঠকে ৬ লাখ টাকা দেন মোহর নির্ধারণ করে রেজিষ্ট্রি বিহীন কালেমা পড়িয়ে বাল্যবিয়ের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে চেয়ারম্যান আব্দুস সালাম প্রামানিক বলেন, বৈঠকে কোন বিয়ের সিদ্ধান্ত হয়নি। ওই যুগল প্রেমিককে তাদের অভিবাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।