বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে আমন ধান কাটা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উৎসবের আয়োজন করে।
ধান কাটা উৎসব উপলক্ষে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ কৃষি প্রশিক্ষন প্রতিষ্ঠানে অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক তুষার, রাষ্ট্রপতি পদক পাওয়া কৃষক আ ক ম নুরুল হকসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের জানানো হয়, ধান কর্তন ও মাড়াই যন্ত্রের ব্যবহার করে কম খরচে ধান কাটা ও মাড়াই করা যায়। ৭ লক্ষ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারবেষ্টর দিয়ে প্রতি ঘন্টায় ১ বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে মাত্র ৫ লিটার ডিজেল খরচ হয়। সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা সহজ শর্তে এই যন্ত্র ক্রয় করতে পারবেন বলে কৃষি কর্মকর্তারা জানান। পরে পিঠা-পুলি দিয়ে আপ্যায়নের মাধ্যমে নবান্ন উৎসব পালন করা হয়।