বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রেলওয়ের জায়গায় থাকা দুই শতাধিক দোকানঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত স্টেশন রোডের এসব অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙ্গে দেয়।
বালাদেশ রেলওয়ের লালমনিরহাটের স্টেট অফিসার রেজাউল করিম জানান, অবৈধভাবে রেলওয়ে সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করায় এই উচ্ছেদ অভিযান পরিচলনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান।
বগুড়া রেলওয়ের কানুনগো গোলাম নবী জানান, রেলের সরকারি জমি ইজারা নেয়ার পরেও ইজারামূল্য জমা না হওয়ায় প্রদানকৃত ইজারা বাতিল হয়েছে। তারপর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। উচ্ছেদে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (লালমনিরহাট) রেজওয়ানুল হক, বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলাশ মন্ডল, বগুড়া রেলওয়ের কানুনগো গোলাম নবীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।