শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

টাঙ্গাইল শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসুচি দেওয়ায় শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন । বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে ।

পূর্ব নির্ধারিত ২১শে নভেম্বর শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা ও পরে খান পরিবার পরিবার বিরোধী ‘নির্যাতিত আওয়ামী পরিবারের’ ব্যানারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ও বিভিন্ন কর্মসুচি দেয়ায় শহরে রক্তক্ষয়ী সংর্ঘের আশংকা রয়েছে। অপরদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্লাহ। বুধবার (২০ নভেম্বর) রাত আটটায় ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খানের জ্যেষ্ঠ পুত্র ছাত্রলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পুরো জেলা শহর। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃংখলার অবনতির ঘটতে পারে বিষয়টি চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সূত্র জানায়, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে। বাপ্পী হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ এখন শেষ পর্যায়ে।

২১ নভেম্বর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ‘শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের’ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার কবর জিয়ারত, বাপ্পী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালি এবং শুক্রবার বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা। কিন্তু আওয়ামী লীগের খান পরিবার বিরোধী নেতাদের দাবি, বাপ্পীর মৃত্যুবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে খান পরিবার তাদের অনুসারী সন্ত্রাসীদের আবার একত্রিত করছে। এরা টাঙ্গাইলকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আবার অস্তিতিশীল করে তুলতে চাইছে।তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের নীল নকশা রুখতেই পাল্টা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে ‘নির্যাতিত আওয়ামী পরিবারের’ব্যানারে সকালে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বিচারের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে সমাবেশ। পরদিন শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ। এছাড়াও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দুই পক্ষই কর্মসূচি সফল করতে শহর ও আশেপাশের এলাকায় নানা তৎপরতা করছে। সাবেক এমপি আমানুর রহমান থান রানা টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় তার নিজ বাসভবনে অবস্থান করে কর্মসূচি সফল করতে কাজ করছেন। অপরদিকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, তার ভাই শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল তৎপর খান পরিবার বিরোধী মিছিল সমাবেশ সফল করতে। ফলে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশংকা করছেন পুলিশ প্রশাসন ও শহরবাসী।

এ ১৪৪ ধারাকে কেন্দ্র কওে শহরের সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয় লক্ষ করা গেছে । তারা অনেকেই মনে করছে এটা আওয়ামী লীগের একটা নিজস্ব ব্যাপার । তার শিকার সাধারণ জনগণ হবে কেন?

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com