শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৮৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ পরিবহণ মালিক শ্রমিক সংগঠন বুধবার দিনগত গভীর রাতে সারাদেশে চলা বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ধর্মঘট প্রত্যাহার করেছে।

বুধবার রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পরিবহণ মালিক শ্রমিক সংগঠনের নেতাদের প্রায় ৪ ঘণ্টা বৈঠকের পর ধর্মঘটীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং লাইসেন্স সংক্রান্ত জটিলতা হাল নাগাদ করার সময় ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করায় ধর্মঘট প্রত্যাহার করে।

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর ধানমণ্ডির বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে পরিবহণ নেতা রুস্তম আলী খান অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন আমাদের দাবিগুলো নীতিগতভাবে মেনে নিয়েছে। সেজন্য শ্রমিক মালিকদের আজকে (বুধবার) যে কর্মবিরতি (ধর্মঘট) ছিল সেই কর্মবিরতি প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আগামী জুনের ৩০ তারিখ পর্যন্ত তারা যে ভাবে গাড়ি চালাচ্ছিলেন যে ইন্সট্রুমেন্ট দিয়ে , যে লাইসেন্সে দিয়ে তারা গাড়ি চালাচ্ছিলেন সেই লাইসেন্সটি বহাল থাকবে। 

তিনি বলেন পরিবহণ মালিক শ্রমিকদের ৯ টি দাবির মধ্যে যেগুলো আইন সংশোধনের ব্যাপার সেগুলো সড়ক পরিবহণ মন্ত্রীর কাছে সুপারিশসহ পাঠিয়ে দেওয়া হবে।

নতুন সড়ক পরিবহণ আইন বিরোধিতা করে আইনটি কার্যকর হওয়ায় বাস মালিক শ্রমিকরা মঙ্গলবার থেকে এবং ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকরা বুধবার থেকে কর্ম বিরতির নামে ধর্মঘট করে। চলতি বছরের নভেম্বর ১ থেকে নতুন সড়ক আইনটি কার্যকর হয় । পরে নতুন আইনটি পরিবহণ চালক, রাস্তায় চলাচলকারীদের এবং সংশ্লিষ্ট সবার কাছে পরিচিত করার জন্য ১৫ দিন পর থেকে কার্যকর করা হয়।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com