বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলে ৭২ ঘন্টার ১৪৪ ধারা জারী-চলছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৭৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি : আওয়ামী লীগের দু গ্রুপের পরস্পর  বিরোধী কর্মসূচীর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ। বুধবার  রাত ৮টায় ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের  এমপি আতাউর রহমান খানের বড় ছেলে আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ। এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা অবনতির ঘটতে পারে বিষয়টি চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায় বৃহস্পতিবার  ভোর পাঁচটা থেকে শনিবার  সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সুপার সনজিৎ কুমার রায় জানান শহরের পরিস্থিতি অশান্ত হতে পারে বিধায় আমরা ব্যাপারটি জেলা প্রশাসনকে অবহিত করি । পরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করে ।

 আজ সকালে সাবেক এমপি রানা সকালে তার পরিবার আর অনুসারীদের নিয়ে একটি র‍্যালি বের করেন । তবে পুলিশ তা বন্ধ করে দেয় । তারাও পুলিশে আদেশ পালন করে একে একে পুষ্পমালা নিবেদন করেন । এরপর গোরস্থানে গিয়ে বাপ্পীর কবর জিয়ারত করেন তারা ।

শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কা করছেন পুলিশ প্রশাসন ও শহরবাসী। শহরবাসীর অনেকেই মনে করছেন সবারই সভা করার অধিকার আছে । তবে একই সময়ে একই দলের দুগ্রুপ একই স্থানে সভা মিটিং মিছিল করতে চাইলে তা বিব্ব্রকর । এব্যাপারে তারা জেলা আওয়ামী লীগের নেতাদের সক্রিয় হওয়ার অনুরোধ করেছে । যাতে সাধারন মানুষ এসব আতংক থেকে বাঁচতে চায় ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com