শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে জমিজমা বিক্রি করতে হবে নাঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে চাকরির জন্য বিদেশে যেতে জমিজমা বিক্রি করতে হবে না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যেতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে চলে যায় চাকরির জন্য। ঘরবাড়ি বিক্রি করে। দালালদের খপ্পরে পড়ে। নিঃস্ব হয়। সেখানে যায় কি কাজ করবে না করবে কিছুই জানে না। এমন এমন কঠিন কাজ এবং কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। তাদের যেন এই  ঘরবাড়ি বিক্রি করতে না হয় তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি।‘

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস উদ্বোধনী ভাষণে এই কথা বলেন।   

তিনি বলেন এই প্রবাসি কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে। যারা বিদেশে যেতে চায়, এটা আমি যুবলীগের এই কংগ্রেসে বলছি এই জন্য যে যুবসমাজকে এটা বলতে হবে যে, কোন দালালের খপ্পরে যেন কেউ না পড়ে।

শেখ হাসিনা বলেন আমাদের নারীপুরুষ নির্বিশেষে প্রত্যেকে আমাদের ডিজিটাল সেন্টার আছে। তার মাধ্যমে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রাণালয়ে রেজিস্ত্রেশন করতে পারবে। এবং সেখানে কোথায়, কোন দেশে কি ধরণের চাকরি, সেই চাকরির কি বেতন, তাদের সিকিউরিটি আমরা সব বিষয়গুলো খবর নেই,   সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি।

প্রধানমন্ত্রী বলেন জমিজমা বিক্রি করতে হবে না প্রবাসি কল্যান ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেই। মেয়েদের জন্য স্মার্ট কার্ড এবং সিম দেওয়া হয়।  কোন বিপদে পড়লে তারা  যোগাযোগ করতে পারে। সাথে সাথে তাদের যেন আমরা রক্ষা করতে পারি। দালালের খপ্পরে যারা যায় তারাই বিপদের সম্মুখীন হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com