রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

পিয়াজ ঘাটতির বিষয়ে আগেই জরিপ করা দরকার ছিল: গাজীপুরে কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর:  পিয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদের বিষয়ে পরিকল্পিত প্রস্তুতি না থাকায় পিয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে কৃষক পিয়াজ উত্তোলনের সময় মজুদ করতে পারেননি, এখানে ঘাটতি ছিল। ভারত পিয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিবে আমরা বুঝতে পারি নাই। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল। কতটা উৎপাদন হয়েছে, কতটুকু আমরা আমদানি করব।

পেঁয়াজের প্রয়োজন ২৫-২৬ লাখ টন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাইরে থেকে এখন ৩শ’ টন, ৫শ’ টন আসছে। ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করে। এতে হয়ত এক ধরণের ইতিবাচক প্রভাব পড়ে কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না। আমাদের মনে রাখতে হবে, যে কোন পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর। কি পরিমাণ চাহিদা রয়েছে, কি পরিমাণ সরবরাহ হচ্ছে। র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোন কিছু দিয়েই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

এর আগে মন্ত্রী প্রতিষ্ঠানে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা

কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক, কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে বিজ্ঞানী, কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com