শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রোববার সকাল থেকে তিন বিভাগে পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : ১৫ দফা দাবিতে ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে জ্বালানি তেল উত্তোলন, বিবরণ ও পরিবহণ বন্ধ রেখে সকল পাম্পে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেয়ায় এ কর্মসূচি শুরু হচ্ছে।

বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল শনিবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্টল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। গত ২৬ নভেম্বর দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব এবং পেট্টলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ পেট্টোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউটরস, এজেন্টস্; অ্যান্ড পেট্টলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মিজানুর রহমান রতন এ আলটিমেটাম দেন। কিন্তু জ্বালানি মন্ত্রণালয় দাবিগুলো মেনে না নেয়ায় ১ ডিসেম্বর রোববার সকাল ৬টা থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সকল পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এ সময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহণ বন্ধ থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com