শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

জামাতের কারণে বিএনপি জনগনের আস্থা হারিয়েছে : শাহরিয়ার কবির

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৮১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন বিএনপি জামাতের মুখে গনতন্ত্রের কথা মানায় না। আমরা ২০০১ সালে বিএনপি জামাত জোটের গণতন্ত্র দেখেছি। সেই সময় বিএনপি জামাত জোট সরকারের মদতে তাদের কর্মীরা কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যা নির্যাতন করেছে।

তিনি বলেন এছাড়া জামাতের কারণে আজ বিএনপি জনগনের আস্থা হারিয়ে ফেলেছে। বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালি বিরোধী দল নেই। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালি বিরোধী দল প্রয়োজন। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে। সরকারের ভালো কাজে যেমন প্রশংসা করি, তেমনি ভালো কাজ না করলে তারও সমালোচনা করি। এতে অনেক আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা পছন্দ করে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্য়ালয় প্রাঙ্গনে  জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারী ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী নেত্রী লক্ষ্মী চ্যার্টাজির সভাপতিত্বে সম্মেলনে শাহরিয়ার কবির ছাড়াও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার তুরীন আফরোজ, মানিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম,  একাত্তরের ঘাতক দালাল নির্র্মূল কমিটির জেলার সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন,  অধ্যক্ষ উর্মিলা রায় প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির আরো বলেন ৭ জনের মৃত্যুদন্ডের রায়ের মধ্য দিয়ে দেশে জঙ্গি নির্মূল হয়েছে এটা ভাবার কোন কারণ নেই। জামাতের রাজনীতি দেশে থাকবে আর দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে এটা ভাবারও কোন সুযোগ নেই। জঙ্গীবাদের কারখানা নির্মূল করে জঙ্গিবাদের প্রশয়দাতা ও মদতদাতাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে জামাতের রাজনীতি বন্ধ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com