বাংলা হেড লাইনস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ও শরিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে প্রেসক্লাবের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বক্তব্য দিয়ে আন্দোলন হবে না।
তিনি বলেন ‘এখানে অনেকেই বলেছেন যে (আন্দোলন) হচ্ছে না। এই প্রেসক্লাবের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বক্তবা রেখেও হবে না। নামলাম আর হয়ে গেলো, বললাম আর হয়ে গেলো তা হয় না। অনেক ত্যাগ তিতিক্ষা এর জন্য লাগে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করিনা আমরা গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে চাই এবং গণতান্ত্রিক উপায়ে এই সরকারেরে পরিবর্তন চাই’।
বিএনপির মহাসচিব জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার এক আলোচনা সভায় এই মন্তব্য করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বলেছেন দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আগামী ৫ ডিসেম্বরে না হলে তারা সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে।