শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

পেট্রোল পাম্পে ধর্মঘটে বাঘাবাড়ি তেল ডিপো অচল

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বাংলাদেশ  পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে এখন অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো।

এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার  গ্রাহক। রোববার সকাল থেকে উত্তরাঞ্চেলের  বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় পদ্মা, যমুনা, ও মেঘনার তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এসব ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো ট্যাংকলরি। এতে করে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় সর্ম্পূণরূপে তেল সরবরাহ এবং বিপণন বন্ধ রয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করা, ট্যাংকলরি শ্রমিকদের ৫লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়নসহ ১৫ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও এসব দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের এই ধর্মঘটের আহ্বান করেছে। এদিকে তেল সরবরাহ বন্ধ থাকলে উত্তরাঞ্চলে ইরি বোরো চাষাবাদে বিঘ্ন ঘটতে পারে বলে বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com