বাংলা হেডলাইনস বগুড়া :‘এইডস্ নির্মূলে প্রয়োজন : জনগণের অংশগ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বগুড়ায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগি সংস্থার সমন্বয়ে দিবসটি পালনে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। পরে সিভিল সার্জন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী সভাপতিত্বে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল, লাইট হাউসের এইচআইভি স্পেশালিষ্ট মিজানুর রহমান, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোকলেছুর রহমান পিন্টু প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও লাইট হাউসের সহযোগিতায় শহরের সাতমাথায় দিনব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়।