বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা কারাগারে তৈরি হচ্ছে সুস্বাদু আচার

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :সিরাজগঞ্জ জেলা কারাগারে সুস্বাদু আচার ও  সেমাই তৈরি করা হচ্ছে। কারাবন্দিদের তৈরি করা এ আচার কারা ক্যান্টিন ও কারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিক্রি হচ্ছে। সেইসাথে উৎপাদিত এ আচার ও সেমাই স্থানীয় ভাবে বাজারজাতও শুরু করা হচ্ছে।

জেলা কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, বন্দিদের মধ্যে বিশেষ প্রশিক্ষণ শেষে এই সুস্বাদু আচার ও চুটকি সেমাই তৈরি করা হচ্ছে প্রায় ২ সপ্তাহ ধরে। উৎপাদিত আচারগুলোর মধ্যে রয়েছে, জলপাইয়ের আচার, তেতুলের আচার। তিনি আরো বলেন, জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে স্থানীয় বাজার থেকে জলপাই, তেতুল ও সেমাইয়ের উপকরণ কিনে এই আচার ও সেমাই তৈরি করা হচ্ছে। সাজাপ্রাপ্ত কয়েদিরা প্রশিক্ষন শেষে এই আচার ও চুটকি সেমাই কারখানায় কাজ করছেন। এর আগেও কারাগারে আচার,  সেমাই ও বিভিন্ন ধরনের উন্নতমানের ব্যাগ তৈরির কারখানা চালু করা হয়। কারাবন্দিরাও এসব আচার নির্ধারিত মূল্যে ক্রয় করে খাচ্ছেন। বিশেষ করে শীত মৌসূমে এই সুস্বাদু আচারের চাহিদা বাড়বে। ইতিমধ্যেই আড়াই’শ গ্রাম ওজনের আচার ভর্তি প্রায় ৫ হাজার কৌটাজাত করা হয়েছে। ঢাকায় বাণিজ্য মেলায় উৎপাদিত এই সুস্বাদু আচার ও সেমাই সরবরাহ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com