মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

গাজীপুরের ডুয়েটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৮০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ০৩ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার প্রথম শিফটে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে পুরকৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

দ্বিতীয় শিফটে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত চলবে যন্ত্রকৌশল বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও স্থাপত্য বিভাগের পরীক্ষা এবং তৃতীয় শিফটে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

এ বছর ৯ টি বিভাগে ৬৮৬ (কোটাসহ) আসনের বিপরীতে মোট ৯,৬৫১ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। অর্থাৎ গড়ে একটি আসনের জন্য লড়ছে ১৪ জন পরীক্ষার্থী। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বিভাগওয়ারি প্রথম শিফটে পুরকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১৭৫০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ১০৩০ জন ও কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩৭১ জন শিক্ষার্থী; দ্বিতীয় শিফটে যন্ত্রকৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১৫৪৬জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১১৭৯ জন ও স্থাপত্য বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩১২ জন শিক্ষার্থী এবং তৃতীয় শিফটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১২৪টি আসনের বিপরীতে ১৯৫০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ৩৮৭ জন ও মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২টি আসনের বিপরীতে ১১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উল্লেখ্য যে, অনিবার্য কারণবশত প্রসপেক্টাসে উল্লিখিত স্থাপত্য বিভাগের পরীক্ষা তৃতীয় শিফ্টের পরিবর্তে দ্বিতীয় শিফ্টে অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com