বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে কেক তৈরিতে পঁচা ডিম ব্যবহারের দায়ে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ২টি বেকারিতে কেক তৈরীতে পঁচা ডিম ব্যবহারসহ অনান্য অপরাধের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পারিচালনা করেন, ওই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীমুর রহমান। জানা যায়, উক্ত বাজারে সাথী ও আলামিন নামে ২টি বেকারি বিএসটিআই লাইসেন্স না নিয়ে বেকারি পণ্য উৎপাদন, বিপণন, অপরিষ্কার নোংরা পরিবেশে পাউরুটি, কেক তৈরি, কেক তৈরিতে পঁচা ডিম ও ক্ষতিকর রং ব্যবহার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ৩৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই’র ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com