বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিণাথপুর বাজারে মুদি দোকানের মাটির নিচ থেকে ৫ বস্তা কয়েন উদ্ধার ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান উক্ত বাজারে মৃদুল তার মুদি দোকানের নিচে মাটি খুঁড়তে গিয়ে মঙ্গলবার বিকেলে ৫ বস্তা পয়সা পাওয়া যায়। এসব পয়সার মধ্যে রয়েছে ১ টাকা, ২টাকা ও ৫ টাকার পয়সা (কয়েন)। ওই মুদি দোকানি ভ্যানে করে উদ্ধার করা পয়সার বস্তাগুলো বাড়িতে নিয়ে যায়। তবে ৫ বস্তা কয়েনে মোট কত টাকা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মাটির নিচে কিভাবে এতো পয়সা জমা হয়েছে সে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্প্রতিবার বিকেল থেকে এসআই আনন্দ কুমারের নেতৃত্বে এই তদন্ত শুরু হয়েছে বলে কাজিপুর থানার ওসি উল্লেখ করেন।