বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

ব্যতিক্রমী মেহমানদারী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে অসহায় পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী এক গণমেহমানদারী অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানে হতদরিদ্র, অসহায়, পথশিশু ও তাদের পরিবারের ৬’শ সদস্যদের নিয়ে এই মেহমানদারী অনুষ্ঠিত হয়েছে।

মেহমানদারী অনুষ্ঠানে খাবার তালিকায় ছিল পোলাও, সাদা ভাত, মাংস, ডাল, পায়েস, কোমল পানীয় ও পান। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মেহমানদারীর আয়োজন করে ভিলেজ ভিশন নামের একটি অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে ওই গণ মেহমানদারীর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মো . ওবায়দুল্লাহ। এতে বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ডেইজী মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক তানিয়া খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম, এম মামুন হুসাইন, নারী নেত্রী জেসমিন খাতুন প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com