মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

শরীরে আগুন দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কমলা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার দেউপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমলা বেগম উপজেলার দেউপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামের সৌদি আরব প্রবাসী নূরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নুরুল ইসলামের চার মেয়ের মধ্যে কমলা সবার ছোট। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুপুরে কমলা আক্তারের মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে কমলা আক্তার ঘরের দরজা বন্ধ করে হঠাৎ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়। স্থানীয়রা ঘরে আগুন দেখে অর্ধপোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম মিয়া জানায়, কমলার মা বাড়ির পাশের মাঠে কাজ করতে যায়। এর মধ্যে ঘরে একা থাকা কমলা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কমলার ব্যথ্যা জনিত রোগে ভুগছিল। এ কারণে সে আত্মহত্যা করতে পাওে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, ‘কী কারণে কমলা শরীরে কেরোসিন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com