বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারাম পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩৬) নামে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। জাকির ওই গ্রামের জুলমমত খাঁর ছেলে। র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইলসেট ও ১ টি সিমকার্ড উদ্ধার করা হয় এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।