শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ পৌর কাউন্সিলরের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। রোববার দুপুরে পৌর মিলনায়তনে লিখিত বক্তব্য উপস্থাপন কালে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, গত ১ ডিসেম্বর রুস্তম আলীর উপর হামলার ঘটনা ঘটে।  এতে আব্দুল জলিল বাদি হয়ে পরের দিন একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর সভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা লাভের আশায় ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও মামলার  আসামি করেছে। জরুরী সভা ডেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় মানিকগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে। 

পৌর মেয়ার আরো জানান, কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা  একজন জনপ্রতিনিধি । সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক জিএস ও জেলা যুবলীগের আহবায়ক । বর্তমানে তার ওয়ার্ডে প্রায় পৌনে ৩ কোটি টাকার কাজ চলমান রয়েছে। স্বার্থন্বেষী মহল অবৈধ অর্থ ও প্রভাব সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অন্যায় ভাবে মামলায় যুক্ত করেছে। কাউন্সিলর আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে উন্নয়ন কাজ এবং জনগনের সেবা প্রদানে পুলিশী হয়রানির কারণে দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে পৌরসভার পক্ষ থেকে রেজুলেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা থেকে আব্দুর রাজ্জাক রাজার নাম প্রত্যাহার ও  পুলিশী হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, কাউন্সিলর সুভাষ সরকার, প্যানেল মেয়র-৩ জেসমিন আক্তার, কাউন্সিলর সাবিবা হাবিব, কাউন্সিলর আব্দুর রাজ্জাক,  কাউন্সিলর ছানোয়ার রহমান, কাউন্সিলর সালাহ উদ্দিন, কাউন্সিলর কাউন্সিলর আবুল কালাম আজাদ এবং কাউন্সিলর নার্গিস আক্তার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com