বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

গরিবের ডাক্তার লুৎফর রহমান

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি পেয়েছেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের লুৎফর রহমান। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে তিনি অসহায় দু:স্থ রোগীদের মাঝে তিনি আস্থা অর্জন করেছেন। ডা. লুৎফর রহমান বর্তমানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি দীর্ঘদিন ধরেই সাটুরিয়ার বিভিন্ন এলাকার মানুষকে বিনা পয়সায় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছেন। সারা বছরই তিনি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তার পিতা মরহুম আনসার আলীর মৃত্যুবার্ষিকীতে কয়েক হাজার রোগীকে সেবা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় সোমবার তার নিজ বাড়িতে তিনি মাসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছেন। সকালে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, নিজের টাকা খরচ করে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে হাজারো মানুষকে ঔষধ বিতরণ করতে শুধু টাকাই লাগে না, লাগে একটি বড় মন। যা ডাক্তার লুৎফর রহমানের রয়েছে। মেডিকেল ক্যাম্পে আসা বৃদ্ধ তমেজ আলী জানান, সাহেবপাড়া গ্রামের গরিব মানুষের ডাক্তার হলেন লুৎফর রহমান। তার কাছে গেলে যত্ন সহকারে দেখে ও টাকা ছাড়া ঔষধ পাওয়া যায়।

এব্যাপারে ডা. লুৎফর রহমান জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এসব করছেন। সারা বছর বিভিন্ন ঔষুধ কোম্পানি থেকে ভিজিট হিসেবে যে সব ফ্রি ঔষধ স্যাম্পল পান তা তিনি জমিয়ে রাখেন এবং ব্যক্তিগত তহবিল থেকে তিনি রোগীদের এই সেবা দিয়ে থাকেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৫শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com