বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিএনপি’র দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।। গ্রেফতার ৬

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাসহ ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার এসআই জয়দেব সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই মামলা দায়ের করেন। ইতিমধ্যেই এ মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপির নেতাকর্মী ঈদুল, টিপু সুলতান, আনোয়ার হোসেন, শুভ,

সোহেল ও বিপ্লব। এ মামলার তদন্তকারী অফিসার এসআই আনিসুর রহমান জানান, রোববার সকালে শহরের কালীবাড়ি সড়ক এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে দায়িত্বরত পুলিশের ওপর বিএনপির হামলার ঘটনা ঘটে। এতে ৪/৫ জন পুলিশ আহত হয়। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০/৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির আহ্বায়ক এ্যাডঃ ইন্দ্রজিত সাহা, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ১১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। আটক ওই ৬ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com