বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন হয়েছে। এই উপলক্ষে সকালে শহরের শহীদ রফিক চত্তরে জাতীয় সংগীতের মাধ্যমে এবং জেলা প্রশাসক এস, এম ফেরদৌস জাতীয় পাতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনটির শুভ সূচনা করেন।
এরপর শহীদ রফিক সড়কের রফিক চত্বরে দূর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ কামিটির সভাপতি মো: আজিজ উল্লাহ্, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।