রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সিরাজগঞ্জে গৃহবধূর চুল কাটার মামলায় আ’লীগ নেতা কারাগারে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বটি দিয়ে গৃহবধূর চুল কাটার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ ও সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মঙ্গলবার দুপুরের দিকে ওই মামলার প্রধান আসামী স্থানীয় আ’লীগ নেতা আব্দুর রশিদ আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর ৪ আসামি গজাইল গ্রামের মোজাহারের ছেলে মুনসুর (৩৮), বাহের প্রামাণিকের ছেলে আবদুস সালাম (৪৫), নাসির উদ্দিন (৪০) ও শহিদুল ইসলামের (৩২) এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ ও সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক ফজলুল হক আরো বলেন, উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী বিলকিস খাতুন (৩৪) ২৫ নভেম্বর সন্ধ্যায় আত্মীয় বাড়ি যাওয়ার পথে একটি বাড়ির সামনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও তার ৪ সহযোগী মিথ্যা অপবাদ দিয়ে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে এবং মাছ কাটার বটি দিয়ে জোরপূর্বক তার মাথার চুল কেটে দিয়ে উল্লাস করে তারা। এরপর ২ ডিসেম্বর রাতে সংশ্লিষ্ট থানায় আ’লীগ নেতাসহ ওই ৫ জনের বিরুদ্ধে ওই গৃহবধূ নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন  একটি মামলা করেন। আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের গৃহবধূর চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই আওয়ামী লীগ নেতাসহ ৫ জন গৃহবধূকে বটি দিয়ে চুল কেটে উল্লাস করতে দেখা যায়। এদিকে এ ঘটনায় কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ১১ই ডিসেম্বরের মধ্যে জানাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উল্লাপাড়া থানাকে নির্দেশদেন হাইকোর্ট। রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। ওইদিন ইসরাত হাসান নামে এক আইনজীবী গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত ওই নির্দেশনা দেন। এ সময় সংবাদ মাধ্যম আসামিদের খুঁজে পেলেও পুলিশ কেন তাদের খুঁজে পায় না, তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। অপরদিকে হাইকোর্টর এ নির্দেশনার পর সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও থানার ওসি শাহীন শাহ পারভেজ ওই গৃহবধূর বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তাদের নিরাপত্তায় ইতিমধ্যেই ওই বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com