শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার পাড় থেকে অবৈধভাবে বালি তোলায় ৫ জনের কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৭২০ দেখা হয়েছে
হরিরামপুরে অবৈধভাবে বালি মাটি কাটায় দণ্ডপ্রাপ্ত ৫ জন

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা বেড়িবাঁধ সংলগ্ন সরকারি রাস্তা থেকে বালি মাটি কাটার অপরাধে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদন্ড দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি), নির্বাহী বিচারক মোঃ বিল্লাল হোসেন অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘনের দায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো হাসমত বেপারি, শেখ রুবেল, রাজিব হোসেন। এই তিনজনের বাড়ি হরিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে। অপর দুইজন মোঃ রমজান আলি ও মাজহারুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর গ্রামে। হরিরামপুর থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com