সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খালেদার জামিনের আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ।। খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার উপদেশ কামরুলের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস :  কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের নির্দেশ দেন। বিচারিক আদালত খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডের সাজা দেন।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়া মূলত তাঁর স্বাস্থ্যগত কারণে জামিনের আবেদন করেছিলেন।

আদালতের আদেশের পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান উনারা (আপিল বেঞ্চ) সর্বসম্মতিক্রমে এই  সিদ্ধান্ত (খালেদার জামিনের আবেদন খারিজ) নিয়েছেন।

তিনি বলেন তাঁর (খালেদার) দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট করা হয়েছে। একটা ১৯৯৭ সনে আর একটা ২০০২ সনে। স্বাভাবিকভাবেই এতোদিন পরে রি-রিপ্লেসমেন্টের কার্যকারিতা থাকে না এবং সে ক্ষেত্রে অ্যাডভান্সড ট্রিটমেন্ট নিতে হয়। কতগুলো বিশেষ ধরনের ইনজেকশন আছে। কিন্তু সেই ইনজেকশন নেওয়ার ব্যাপারে উনার অনুমতি না হলেতো ইনজেকশন দেওয়া যাবে না। এবং উনি অনুমতি দিচ্ছেন না। আদালত বলেছেন উনি (খালেদা) যদি অনুমতি দেন তা হলে সেই চিকিৎসা যেণ বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ) কর্তৃপক্ষ শুরু করে।

বিএনপি নেতা ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন সে (খালেদা জিয়া) পঙ্গু অবস্থায় আছেন। তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্টের দরকার। বয়স্ক মহিলা উনার উন্নত চিকিৎসা দরকার। এই অবস্থায় সুপ্রিম কোর্ট তাঁর জামিন নাকচ করবে এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত।

আর একজন বিএনপি নেতা ও খালেদার আইনজীবী জয়নুল আবেদিন বলেন খালেদা জিয়া আজকে রাজনৈতিকভাবে নিষ্পেষিত । সরকারের ‘রোষানলে’ তিনি আজকে দেশের সর্বোচ্চ আদালত থেকেও বেল (জামিন) পেলেন না।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবু উদ্দিন খোকন বলেন তারা (সরকার) খালেদা জিয়াকে কারাগারে মৃত্যুর জন্য ব্যবস্থা করছে।

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেন অহেতুক সময় নষ্ট না করে সংবিধানে যে প্রভিশন আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা, সেই পথে তাঁকে (খালেদা) এগুনোই আমার মনে হয় সবচাইতে ভাল হবে।

বৃহস্পতিবার প্রায় দুপুর সোয়া একটা পর্যন্ত খালেদার জামিনের শুনানি চলে। আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খালেদার জামিনের পক্ষে বিপক্ষে মিছিল করে।

দেশের বিভিন্ন স্থানে খালেদার জামিনের আবেদন খারিজ করায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে।              

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com