বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মীরুকে সংবর্ধনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৭ দেখা হয়েছে
জামিনে মুক্ত বরখাস্তকৃত মেয়র মীরুর বক্তব্য

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র (বরখাস্তকৃত) মুক্তিযোদ্ধা হালিমুল হক মীরু প্রায় সাড়ে ৩ বছর পর জামিনে মুক্তি পেয়ে শুক্রবার  শাহজাদপুরে এসেছে।

শাহজাদপুর হাইস্কুল খেলার মাঠে মুক্তমঞ্চে দুপুরের দিকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয় মীরুর সমর্থকেরা। এ  অনুষ্ঠানে উপস্থিত সবার  উদ্দেশ্যে বরখাস্তকৃত মেয়র সংক্ষিপ্ত  বক্তব্য দেয়। কয়েক হাজার সর্মথক মীরুকে বিসিক বাসষ্ট্যান্ড থেকে মিছিল করে হাইস্কুল মাঠে নিয়ে আসে। উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রয়ারী শাহজাদপুর পৌরসদর মনিরাপুরে মেয়র হালিমুল হক মীরুর বাড়ির সামনে আওয়ামী লীগের  দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পর দিন উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে শিমুলের স্ত্রী নুরন্নাহার খাতুন সংশ্লিষ্ট থানায় মেয়র মীরুকে প্রধান আসামি  করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলার তদন্ত শেষে মেয়র মীরুসহ ৩৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে।  

মিরু ৩ বছর ৪ মাস রাজশাহী কারাভোগের পর ২৭ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ঢাকায় যায় এবং শুক্রবার সকালে নিজ বাসায় শাহজাদপুরে আসে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com