বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৫দিনের এই বিজয় মেলায় নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দুই শতাধিক দোকান। এছাড়া সার্কাস, নাগরদোলা, যাদু প্রদর্শনীও রয়েছে। মেলার মুল মঞ্চে প্রতিদিনই মুক্তিযুদ্ধের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম মহীউদ্দীন ও সদস্য সচিব আবদুল মজিদ ফটো, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ রমজান আলী, এবিএম হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাগনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।