শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৭ দেখা হয়েছে
মানিকগঞ্জে বিজয় মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৫দিনের এই বিজয় মেলায় নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দুই শতাধিক দোকান। এছাড়া সার্কাস, নাগরদোলা, যাদু প্রদর্শনীও রয়েছে। মেলার মুল মঞ্চে প্রতিদিনই মুক্তিযুদ্ধের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম মহীউদ্দীন ও সদস্য সচিব আবদুল মজিদ ফটো, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ রমজান আলী, এবিএম হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাগনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com