মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুর মহানগরে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ফ্রি ।। মেয়র জাহাঙ্গীর

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৩ দেখা হয়েছে
গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোববার ঘোষণা দেন যে সব মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ফ্রি করা হবে এবং মুক্তিযোদ্ধারা তাদের কার্ড প্রদর্শন করলে নগরীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।   

মেয়র জাহাঙ্গীর আলম  শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগরের শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জীবনের বিনিময়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন।আপনারা আমাদের স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে আমাদের নগরের রাস্তাগুলো মুক্তিযোদ্ধাদের নামে হবে। তাঁদের সন্তানদের চাকুরী, ব্যবসা ও কর্মসংস্থানে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর সাত্তার মিয়া,  আব্দুর রউফ নয়ন,  মো: মহর আলী,  ইমান উদ্দিন,  খালেকুজ্জামান,  মো: লিয়াকত আলী,  আবু হানিফ,  ডা: মোজাফ্ফর আহমেদ প্রমূখ।

মেয়র আরো বলেন, প্রতিবছর মুক্তিযোদ্ধাদের উপহার ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পরিবারকে ১০হাজার টাকা প্রদান করা হবে। কোন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেয়ারও সহযোগিতা করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সব সময় যথাযথ মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতেই এই অনুষ্ঠানে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি, মুক্তিযোদ্ধারাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com