মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ মহান বিজয় দিবস ।। জাতি যথাযোগ্য ভাবে পালন করছে

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭২০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব হয়। জাতি যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালন করছে। 

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র  মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর  রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দাঁড়িয়ে কিছুক্ষন নীরবতা পালন করে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বস্তরের জনগণ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান   যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করছে।  

সকাল  ১০ টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন চলছে। রাষ্ট্রপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন । প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com