বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোর সাতটায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মানিকগঞ্জ প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিআরডি, মানিকগঞ্জ পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।
পরে বিজয়মেলা প্রাঙ্গন থেকে শহরে বের হয় বিজয় র্যালি । র্যালিতে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।

র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।সকাল নয়টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয় কুজকাওয়াজ ও শারিরীক কসরত প্রদশর্নী। জেলা প্রশাসক এমএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম কুজকাওয়াজ পরিদর্শন করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বেলা সাড়ে ১১ টায় বিজয় মেলার মুল মঞ্চে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসন বনাম পৌরসভার প্রীতি ফুটবল, গ্রামীণ খেলাধুলা, লাঠিখেলা, ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজন রয়েছে।