শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৮ দেখা হয়েছে
মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ২৪জন বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারি পুলিশ সুপার, চারজন পুলিশ পরিদর্শক, চারজন উপ-পরিদর্শক, দুইজন টিএসআই, একজন এএসআই, একজন এটিএসআই ও ১০জন কনস্টেবল রয়েছেন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে অথিতি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলার উপপরিচালক আবদুল কাদের খান, সাবেক পৌর মেয়র মোঃ রমজান আলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com