শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮১৫ দেখা হয়েছে
মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ফৌজিয়া খানের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর মোহাম্মদ , বাংলাদেশ ইস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) এর মানিকগঞ্জর প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংক ও আল-আরাফা ব্যাংকের ম্যানেজারসহ মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com