বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ফৌজিয়া খানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর মোহাম্মদ , বাংলাদেশ ইস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) এর মানিকগঞ্জর প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংক ও আল-আরাফা ব্যাংকের ম্যানেজারসহ মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।