বাংলা হেডলাইনস: দেশের বিভিন্ন জেলায় গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া শৈত্য প্রাবাহ ৪-৫ দিন থাকবে এবং ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৯ ডিগ্রী সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ. কে. এম. রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে বাংলা হেডলাইনসকে বলেন গতকাল রাত থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। তিনি বলেন রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, চুয়াডাঙ্গা ও যশোরে শৈত্য প্রবাহ চলছে।
এ. কে. এম. রুহুল কুদ্দুস বলেন এই শৈত্য প্রবাহ ৪-৫ দিন থাকবে । ২১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে ।এই সময়ে তাপমাত্রা একটু কমতে পারে।
এই আবহাওয়াবিদ বলেন ২১ ডিসেম্বর পর থেকে তাপমাত্রা বাড়বে।
এদিকে তাপমাত্রা কমায় শৈত্য প্রবাহ এলাকায় শিশুদের নিউমনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে স্থানীয় হাসপাতালগুলোর সুত্রে জানা যায়।