সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় পনের জনকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৮ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস:   বাংলাদেশ সচিবালয়ের চারপাশ এলাকা নীরব জোন বা No Horn Zone হিসেবে কার্যকর করার অংশ হিসেবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আস্রাফ।

ভ্রাম্যমাণ আদালত  সাতটি জিপ ও কার এর ড্রাইভারকে জরিমানা করেন। গাড়ির পাশাপাশি আটটি মোটরসাইকেলের ড্রাইভারকেও জরিমানা করা হয়। সচেতনতামূলক কার্যক্রম এর আওতায় প্রথম দিন মোট পনের জনকে সতর্কতামূলক সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। আগামী রবিবার থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, পি. আই. ডি.’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকার গত ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা  No Horn Zone  এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com