সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

১০৩৮ বোতল ফেনসিডিল ও দুই হাজার নেশার ইঞ্জেকশন উদ্ধার ।। ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮০২ দেখা হয়েছে
দুই র‍্যাব সদস্যের মাঝখানে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী, উদ্ধারকৃত ফেনসিডিল, নেশার ইঞ্জেকশন

বাংলা হেডলাইনস বগুড়া : র‍্যাব -১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী সদস্যরা বৃহস্পতিবার সকালে শহরতলীর ছিলিমপুর এলাকায় একটি পিকআপ থেকে এক হাজার ৩৮ বোতল ফেনসিডিল ও দুই হাজার অ্যাম্পল নেশার ইঞ্জেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। বিকালে তাদের সদর থানায় সোপর্দ ও এ ব্যাপারে মামলা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো জয়পুরহাট সদরের খঞ্জনপুর এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে আবদুস সালাম (২৮) ও চকশেম গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবদুল মোমিন (২৯)।

বৃহস্পতিবার প্রেস বিফ্রিং-এ ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, সালাম ও মোমিন দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যানে ফেনসিডিল, ইয়াবা ও নেশার ইঞ্জেকশনের বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তারা ফেনসিডিল ও নেশার ইঞ্জেকশন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপনে খবর পেয়ে তাদের ছিলিমপুর এলাকা থেকে পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৮-৫৯০৯) থাকা এক হাজার ৩৮ বোতল ফেনসিডিল, দুই হাজার অ্যাম্পল বুপ্রেনরফিন ইঞ্জেকশন, ৮টি সিম থাকা চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির তিন হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সালাম ও মোমিনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব -১২ অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম জানান, এরা পিকআপ ভ্যানে বাড়ির পুরাতন আসবাবপত্র পরিবর্তনের নামে মাদক ব্যবসা করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। পরে তাদের মাদকসহ সদর থানায় সোপর্দ ও মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com