সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

দুপচাঁচিয়ায় ভুড়িভোজের আয়োজন করায় মেয়র প্রার্থীকে শোকজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসাধারণের মাঝে খাবার পরিবেশন করার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বেলাল হোসেনকে শোকজ করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ বৃহস্পতিবারের ওই নোটিশে বিধি লংঘন করায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা  তিন  দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন।

রিটার্নিং অফিসার নোটিশে উল্লেখ করেন, আগামী ১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্য সরদার পাড়ায় গত ১৮ ডিসেম্বর জনগণের মাঝে খাদ্য পরিবেশন করা হয়। সেখানে যাবার পর পরিবেশনকারীরা বলেছেন, এর আয়োজক মেয়রপ্রার্থী বেলাল হোসেন। বিধিমোতাবেক কোন প্রার্থী বা রাজনৈতিক দল বা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউ পানীয় বা খাদ্য পরিবেশন করতে পারবেন না। স্বতন্ত্র মেয়র প্রার্থী বেলাল হোসেন  ওই বিধি লঙ্ঘন করায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা  তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com