বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

মামলা ও জিডিতে টাকা লাগে না মর্মে এক থানায় সাইনবোর্ড

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর থানা ভবনে প্রবেশের পথে ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এতে ওই থানার মূল প্রবেশদ্বারে লেখা রয়েছে, সিরাজগঞ্জ সদর থানায় মামলা ও জিডি করতে টাকা লাগেনা। আর ডিউটি অফিসারের কক্ষে লেখা রয়েছে, এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি ও অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়।

এসআই রুম ও ডিউটি অফিসারের মাথার উপরে দেয়ালে টানানো রয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র খোলা হয়েছে। ওই থানার ওসি মোহাম্মাদ দাউদ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগকে সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।

ওসি মোহাম্মাদ দাউদ সাংবাকিদের বলেন, থানায় সেবা প্রত্যাশীরা যাতে কোন প্রকার প্রতারণা ও হয়রানির শিকার না হয় এজন্য এই সাইন বোর্ড লাগানো হয়েছে। মাদক, বাল্যবিয়ে জুয়া ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এতে এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমে গেছে। বাংলাদেশ পুলিশের শুদ্ধাচারের অংশ হিসেবে পূর্ণাঙ্গ জনসন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর (বিপিএম) নির্দেশে এসব সাইন বোর্ড লাগানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com