বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  শুক্রবার রাতে সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -১২ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর মধ্যপাড়া গ্রামের মৃত জ্ঞানেন্দ্র সরকারের পুত্র শ্রী হরিপদ সরকার(৪৯) ও কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল রফিকের পুত্র আব্দুল মমিন আকন্দ (২৮)। র‍্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লাপাড়ার ঘাটিনা রোডের এনায়েতপুর হ্যালিপ্যাড এলাকা থেকে হরিপদ সরকারকে এবং কামারখন্দের বাঁশতলা বাজারের ছানোয়ার হোসেনের ধানের গোডাউনের সামনে থেকে আব্দুল মমিন আকন্দকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে ০৩ গ্রাম হেরোইন, ১৮ লিটার চোলাইমদ, নগদ ১৯,৮০০/- টাকা, ০১ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামারখন্দ ও উল্লাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com