রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের উপর বই, পরীক্ষার চাপ কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর পরীক্ষা ও পাঠ্য পুস্তকের চাপ কমানোর পথ বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে প্রাইমারি সমাপনী পিএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে।

শের-এ-বাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরে একনেকের ১৪তম বৈঠকটির সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান এক সংবাদ ব্রিফিঙে বলেন যে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার্থীদের উপর থেকে পরীক্ষার চাপ কমানোর উপায় বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ‘বইএর লোড কমাও’, ‘পরীক্ষার ভার কমাও’ এর ফলে শিশুরা খেলাধূলা করার জন্য আরো বেশি সময় পাবে।

পরিকল্পনামন্ত্রী  বলেন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঁচ বছর শেষে বোর্ড কর্তৃক পিএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা হয় একনেক বৈঠকে ।

ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য একনেক ১,১৫৯ কোটি ২১ লাখ টাকা অনুমোদন দিয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা অধিদপ্তর ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের এই প্রকল্প বাস্তবায়ন করবে। মূল প্রকল্পের আওতায় রয়েছে উত্তরায় ৩টি ও পূর্বাঞ্চলে ১১টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ১৫৪টি প্রাথমিক স্কুলের ২ হাজার ৯৭৫টি কক্ষ ও ৮ হাজার ৫শ’ সীমানা প্রাচীর নির্মাণ।পাশাপাশি, ১৭৭টি স্কুলের প্রায় ১ হাজার ১৬৭টি প্রাথমিক বিদ্যালয় কক্ষ রক্ষণাবেক্ষণ ও সংস্কার। এছাড়াও প্রকল্পটির আওতায় ৩৫৬টি সীমানা প্রাচীর সংস্কারের পাশাপাশি ২৫ হাজার ৫৩৬টি সীমানা প্রাচীর নির্মাণ, প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও ভরাটকরণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে, প্রায় ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য শিশুবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com