রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

সিরাজগঞ্জে এক অজ্ঞাত নারীসহ দুই জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি নদীর বৈদ্যডলঢোব নামকস্থান থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (২৪) লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও ওই হতভাগ্য নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে সালোয়ার কামিজ ছিল।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের আরিফ প্রামাণিক (৩২) নামে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রজব আলী প্রামাণিকের ছেলে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে তিনি নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তার লাশ  উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে ওই ব্যাবসায়ী আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com