শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে আনসার-ভিডিপির মহাপরিচালকের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ।

বুধবার সকালে মানিকগঞ্জ জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের মাঠে হত দরিদ্র শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় অনন্যের মধ্যে ঢাকা রেঞ্জ এর উপ-পরিচালক মো: ফিরোজ খান, ৩৮ আনসার ব্যাটেলিয়ানের  মানিকগঞ্জ জেলা পরিচালক মো: কামাল হোসেন, জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এস.এম রায়হান হেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

বিতরণী অনুষ্ঠানে আনসার ভিডিপির মহা পরিচালক শরীফ কায়কোবাদ জানান, একইভাবে অত্র বাহিনীর মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে। এসময় তিনি জেলার আনসার ভিডিপির সকল সদস্যদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com