রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

কালিয়াকৈরে জঙ্গি সংগঠনের ২ সদস্য আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর:   গাজীপুরের কালিয়াকৈর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই  জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।

বুধবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমান ছেলে মোঃ মারুফ বিল্লাহ (২০), একই উপজেলার চরছোনগাছা এলাকার আবুল কাশেম ছেলে মোঃ মোতালেব হোসেন(২৫)। এসময় আটককৃতদের কাছ থেকে ০২ টি উগ্রবাদি বই, ০১ টি ট্যাব উদ্ধার করা হয়।

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর কতিপয় সক্রিয় সদস্যরা খ্রিষ্টানদের বড় দিন এবং আগামী ৩১ ডিসেম্বর রাতে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এদিকে, আজ বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরের ফাতেমা নামে নারী মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাজাসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com