রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

‘আমরা জেনেশুনে বিষ পান করেছি’ ।। বিএনপি নেতা গয়েশ্বর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  আসন্ন বিভক্ত ঢাকা সিটি  কর্পোরেশনের  নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি জেনেশুনে বিষ পান করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার রাজধানীর  শেরেবাংলা নগরে বিএপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে  পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এরআগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে তিনি জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশনের ওপর শুধু আমাদের নয়, এদেশের কোন মানুষের আস্থা নাই। এরপরও আমরা জেনেশুনে বিষ পান করেছি। আর আমরা নির্বাচনে গেলেও সমালোচনা হয়, আবার না গেলেও সমালোচনা হয়। তাই সবাই অপেক্ষা করেন নির্বাচন কমিশনের শেষ পদক্ষেপের জন্য। আর একটা সময় আসবে যখন এই নির্বাচন কমিশনের দিক থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, তখন আমরাও মুখ ফিরিয়ে নেবো এবং কোন নির্বাচনেও অংশগ্রহণ করবো না।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আবহাওয়া কেমন দেখছেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোন আবহাওয়া তৈরী হয় নাই। তবে ফরম বিক্রি, ক্রয় ও জমা দেওয়ার জন্য আবহাওয়া তৈরী হতে পারে বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোন আগ্রহ ফিরে আসে নাই।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ গ্রহণ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com