বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা রবিবার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস:   ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ দলের  মনোনীত মেয়র ও কাউন্সিলরদের নাম রবিবার ঘোষণা করবে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার নমিনেশন বোর্ডের  সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  মেয়র ও কাউন্সিলর মনোনয়ন প্রত্যাশীদের যে মনোনয়ন পত্র আপনারা (প্রার্থীরা) জমা দিয়েছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি। নেত্রী (শেখ হাসিনা) নিজস্ব উপায়ে কিছু রিপোর্ট নিয়েছেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে। সবকিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের আর একটু সময় লাগছে।

তিনি বলেন  রবিবার সকাল ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের মনোনীত মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।

দলীয় সুত্রে জানা গেছে  আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস  যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আওয়ামী লীগের টিকিট পাবেন।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটি কর্পোরেশনের নির্বাচন এবং মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com