বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিএনপির উত্তর-দক্ষিণের মেয়র প্রার্থী তাবিথ-ইশরাক

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৪ দেখা হয়েছে
নাম ঘোষণার পর তাবিথ, ইশরাক

বাংলা হেডলাইনস: বিরোধীদল বিএনপি আজ শনিবার আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে যথাক্রমে তাবিথ আওয়াল এবং ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে।

সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান অফিসে এক প্রেস ব্রিফিঙে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আওয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করেন।

তাবিথ ও ইশরাক উভয়ই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য। বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিল। ইশরাক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির প্রয়াত সহসভাপতি সাদেক হোসেন খোকার ছেলে।

তাবিথ ও ইশরাকের নাম ঘোষণর আগে বিএনপির নমিনেশন বোর্ড খালেদা জিয়ার গুলশান অফিসে সভায় বসে দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেন।

তাবিথ ও ইশরাক ছাড়া বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।             

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com