বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শীতার্ত দু:স্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
শুক্রবার রাতে মানিকগঞ্জ বাস টার্মিনাল, ল’ কলেজের বারান্দাসহ বাসষ্ট্যান্ডের বিভিন্ন এলাকায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার কর্মকর্তা, সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা বাস টার্মিনালসহ বিভিন্ন স্থাপনার বারান্দায় রাতের বেলায় শীতে খুব কষ্ট করেন। এসব অসহায় মানুষদের শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। সদর থানা এলাকা থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সাত থানার অন্তর্গত ছিন্নমূল মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হবে।